১০ অগ্রাহায়ণ ১৪৩৩ , মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

অবশেষে সুন্দরবনে হরিণ নিধনের মহাপরিকল্পনাকারী বিশ্বজিৎ আটক 

স্টাফ রিপোর্টার, মোংলা 

প্রকাশ: ১৮:৩১,২৪ নভেম্বর ২০২৬

অবশেষে সুন্দরবনে হরিণ নিধনের মহাপরিকল্পনাকারী বিশ্বজিৎ আটক 

ছবি: নিউজমিশন২৪

সুন্দরবনের হরিণের সবচেয়ে নিরাপদ বিচরণক্ষেত্র জামতলায় হরিণ নিধনের বড় পরিকল্পনা করেছিল চোরাশিকারি চক্র। কিন্তু বন বিভাগের দ্রুত অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের জামতলা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০০০ ফুট হরিণ শিকারের ফাঁদ ও বিপুল পরিমাণ নিষিদ্ধ শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের সদস্য বিশ্বজিৎ রায় (৩২) কে আটক করেছে বন বিভাগ। তার বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই জামতলা খালের আশপাশে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল। স্থানীয় জেলেরা বিষয়টি বন বিভাগকে জানিয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা সোমবার ভোর ৫টার দিকে বনের ভেতরে সাঁড়াশি অভিযান শুরু করেন। হরিণ চলাচলের পরিচিত পথগুলো ধরে এগোতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য।

বনের ভেতরে গাছের সঙ্গে, ঝোপের আড়ালে এবং সরু খালের পাড়ে সারি সারি করে নাইলনের মোটা রশি দিয়ে ফাঁদ পেতে রাখা হয়েছে। ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল যাতে হরিণ হাঁটতে গেলেই পা আটকে যায়। একেকটা ফাঁদ এতটাই শক্ত যে, একবার হরিণের পা আটকে গেলে আর ছুটতে পারবে না। পরে শিকারিরা এসে জীবিত হরিণ ধরে জবাই করে মাংস পাচার করে।

অভিযানকারী দল প্রায় ২ ঘণ্টা ধরে বনের ভেতর থেকে প্রায় ১০০০ ফুট লম্বা এই ফাঁদের জাল উদ্ধার করে। একই সময়ে পাশের খালে পেতে রাখা অবস্থায় বেশ কিছু নিষিদ্ধ শাপলা পাতা মাছও উদ্ধার করা হয়। মাছগুলো পরে নদীতে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারের পর বনরক্ষীরা নিয়ম অনুযায়ী ঘটনাস্থলেই ফাঁদগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন। যাতে এই ফাঁদ আর কখনো ব্যবহার করা না যায়।

আলোরকোল ক্যাম্পের এক কর্মকর্তা বলেন,"জামতলা এলাকাটা হরিণের সবচেয়ে নিরাপদ বিচরণক্ষেত্র। এখানে প্রতিদিন সকাল-বিকেল শত শত হরিণ ঘাস খেতে আসে। শিকারিরা সেই সুযোগটাই নিতে চেয়েছিল। আমরা সময়মতো পৌঁছে না গেলে আজই ১০-১৫টা হরিণ মারা পড়ত। এই ফাঁদগুলো দেখলেই বোঝা যায়, এটা কোনো শখের শিকারি নয়, এটা সংঘবদ্ধ পাচারকারী চক্রের কাজ।"

শাপলা পাতা মাছ দেখতে অনেকটা শাপলা পাতার মতো চ্যাপ্টা। এই মাছ সুন্দরবনের জলজ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় সরকার এটিকে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, এই মাছ ধরা, বহন, কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে ২ বছর পর্যন্ত জেল ও ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। একই আইনে হরিণ শিকার করলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।

অভিযানের সময় প্রথমে কাউকে হাতেনাতে আটক করা যায়নি। বনরক্ষীদের নৌকার শব্দ পেয়ে শিকারিরা আগেই গভীর বনে পালিয়ে যায়।

তবে বন বিভাগ হাল ছাড়েনি। ফাঁদের ধরন, পাতার কৌশল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি ও টহল জোরদার করেন।

অবশেষে তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে খুলনার ডুমুরিয়া এলাকায় বসবাসকারী বিশ্বজিৎ রায়কে আটক করতে সক্ষম হয় বন বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফাঁদ পাতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বন বিভাগ। তার সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ বলেন, "সুন্দরবনে হরিণ শিকারের উদ্দেশ্যে এ ধরনের ফাঁদ পাতা গুরুতর অপরাধ। যে ফাঁদটি পেতেছে, তাকে আটক করার জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। অবশেষে বিশ্বজিৎ রায়কে আমরা আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।"

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বলেন, "হরিণ শিকার সুন্দরবনের জন্য সবচেয়ে বড় হুমকি। হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। আমরা জামতলাসহ সব ক্যাম্পে টহল আরও জোরদার করেছি। কোনো শিকারিকে ছাড় দেওয়া হবে না।"

স্থানীয় জেলে ও বাওয়ালীরা বলছেন, শুধু অভিযান দিয়ে হবে না। জামতলা এলাকায় স্থায়ীভাবে একটি টহল ফাঁড়ি বসাতে হবে। তাহলেই চোরাশিকারিরা এই এলাকায় ফাঁদ পাতার সাহস পাবে না।

তাদের দাবি, সুন্দরবনের হরিণ আমাদের সম্পদ। এই সম্পদ রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয়দেরও সম্পৃক্ত করতে হবে। শিকারিদের ধরিয়ে দিলে পুরস্কারের ব্যবস্থা করলে স্থানীয়রাই বন বিভাগের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ