১০ অগ্রাহায়ণ ১৪৩৩ , মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

গোল্ডেন ভিশন

নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম

সৈয়দ এনামুর রকির, ইসলামপুর, জামালপুর

প্রকাশ: ১৯:৩৭,২৪ নভেম্বর ২০২৬

নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক  আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন তথ্যপ্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যেই যেকোনো খবর পৌঁছে যাচ্ছে কোটি মানুষের কাছে। তবে এই দ্রুতগতির যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক, যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। গুজব, অপতথ্য আর বিভ্রান্তির ভিড়ে মানুষ আজ সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার খোঁজ করে। গত ২৩ নভেম্বর সোমবার বিকেলে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোল্ডেন ভিশন নিজউ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোল্ডেন ভিশনের ব্যবস্থাপনা সম্পাদক হাছিনা ইয়াছমিন লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা সুলতানা নিশীতা। তিনি বলেন, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। একটি সমাজ কতটা সচেতন, মানবিক ও অগ্রসর, তার প্রতিফলন ঘটে সেই সমাজের সংবাদমাধ্যমের চরিত্রে। তথ্যপ্রযুক্তির এই দ্রুতগতির যুগে অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল চ্যানেলগুলো মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। তবে এই ব্যাপক বিস্তৃতির পাশাপাশি আজকের সাংবাদিকতায় চ্যালেঞ্জও অনেক বড়। ঠিক এই জায়গাতেই গোল্ডেন ভিশন নিজউ পোর্টাল ও চ্যানেলের মতো একটি দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বিএনপির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। তিনি বলেন, সমাজের অসঙ্গতি ও সম্ভাবনা-দুটোই তুলে ধরা, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, নাগরিক সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে যেমন নির্ভীকভাবে কলম ধরবেন, তেমনি সমাজের ইতিবাচক পরিবর্তন, তরুণদের সাফল্য এবং উন্নয়নমূলক কাজগুলোকেও সমান গুরুত্ব দিয়ে প্রচার করবেন।

বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টর কাজী সাঈদের সাবলীল ও প্রানবন্ত সঞ্চালনায় গোল্ডে ভিশন নিউজ চ্যানেলের প্রকাশক শফিকুল আলম বিদেশে থাকায় তার পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মান্নান ভূঁইয়া। তিনি বলেন, সুন্দর সমাজ গড়ার স্বপ্ন থেকেই গোল্ডেন ভিশন নিজউ পোর্টাল ও চ্যানেলের পথচলা শুরু হলো। এটি কেবল আরেকটি সংবাদমাধ্যম নয়; এটি হবে সাধারণ মানুষের কথা বলার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। একটি নিউজ পোর্টাল ও চ্যানেলকে এগিয়ে নিতে কেবল একটি টিমের প্রচেষ্টা যথেষ্ট নয়; এর সবচেয়ে বড় শক্তি হলো সম্মানিত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং আস্থা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের একঝাঁক তরুণ, উদ্যমী ও পেশাদার সংবাদকর্মীর নিরলস পরিশ্রম এবং আপনাদের গঠনমূলক পরামর্শ গোল্ডেন ভিশন নিজউ পোর্টাল ও চ্যানেলকে খুব দ্রুতই মানুষের আস্থার জায়গায় পৌঁছে দেবে। পরিশেষে, এই স্বপ্ন বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম, মেধা ও সহযোগিতা দিয়ে আমাদের পাশে থেকেছেন, তাঁদের সবার প্রতি রইল অকৃত্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতিরি চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাসচিব এম এ মমিন আনসারী, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা খান, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো, ৯৭ এসএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবীদ রেজাউল করিম রেজা, জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সালমা তালুকদার, লালবাগ থানা জাসাসের সভাপতি ও কন্ঠশিল্পী মোঃ হাবিবুর রহমান হাবিব, স্বপ্নধারা যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আল আমিন ভূঁইয়া, প্রয়োজন গ্রুপের চেয়ারম্যান নারী উদ্যোক্তা পিংকি, যুব শক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেল, বিউটি এক্সপার্ট ও ব্রান্ড প্রোমোটার শেখ শান্তা ইসলাম, অভিনেত্রী স্যাম খান ও কন্টেন্ট ক্রিয়েটর ইসপন্থা ঊর্মি।

উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে সকল অংশগ্রহণকারীদের জন্য শুভেচ্ছা উপহার এবং গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেল পরিবারের সদস্যদের কাজের সাফল্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও গোল্ডেন ভিশন নিউজের মাল্টিমিডিয়া ব্যবস্থাপক মোঃ জুয়েল মিয়া, প্রযুক্তি ব্যবস্থাপক ফিরোজ মাহমুদের প্রাতিষ্ঠানিক বক্তব্য এবং জাদু শিল্পী জাদুরাজ বিপ্লব জাদু প্রদর্শন করেন। পরিশেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী সাদিয়া আফরা, কন্ঠশিল্পী রবিন আহমেদ, কন্ঠশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ ও কন্ঠশিল্পী জেইন মিরর ইরা।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ