৯ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

স্টাফ রিপোর্ট, মোংলা 

প্রকাশ: ১৯:৫৫,২৩ নভেম্বর ২০২৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ছবি: নিউজমিশন২৪

​সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা একটি বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, গত শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাংমারী ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশে রওনা দেয় পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন রোববার রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি স্রোতে ভাসতে থাকে।

​এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালায়। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

​উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

​উল্লেখ্য, বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী রাস পূর্ণিমা উৎসব চলছে। এ উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে এবং নিরাপত্তার স্বার্থে নির্ধারিত পথ ও নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ