১০ অগ্রাহায়ণ ১৪৩৩ , মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

পুণ্যস্নানে শেষ হলো সুন্দরবনের দুবলার ৩ দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব

স্টাফ রিপোর্টার, মোংলা 

প্রকাশ: ১৮:৩৩,২৪ নভেম্বর ২০২৬

পুণ্যস্নানে শেষ হলো সুন্দরবনের দুবলার ৩ দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব

ছবি: নিউজমিশন২৪

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। বঙ্গোপসাগরের ঢেউ এসে আছড়ে পড়ছে দুবলার চরের আলোরকোলের বালিয়াড়িতে। হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে আছেন সাগরপাড়ে, হাতে ফুল, ডালা আর মানতের সামগ্রী। সূর্যোদয়ের প্রথম আলো সাগরের জলে পড়তেই সমস্বরে উঠলো উলুধ্বনি আর শঙ্খধ্বনি। তারপরই সাগরের প্রথম জোয়ারের নোনা জলে ঝাঁপিয়ে পড়লেন হাজারো পুণ্যার্থী।

এভাবেই মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় দুই শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের উৎসবে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, ঢাকা ছাড়াও ভারত থেকেও অনেক ভক্ত এসেছিলেন।

১ম দিন রোববার (২২ নভেম্বর): আলোরকোলের অস্থায়ী মন্দিরে রাধা-কৃষ্ণের প্রতিমা স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।

২য় দিন সোমবার (২৩ নভেম্বর): রাতভর চলে পূজা-অর্চনা, কীর্তন, ভজন ও রাসলীলা। ভক্তরা সারারাত নির্ঘুম কাটিয়ে দেন ভগবানের নামগানে।
৩য় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর): ভোরে সূর্যোদয়ের মুহূর্তে সাগরের প্রথম জোয়ারের জলে পুণ্যস্নান ও মানত পরিশোধের মধ্য দিয়ে সমাপ্তি।

হিন্দু ধর্মমতে, রাস পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলায় মেতেছিলেন। বিশ্বাস করা হয়, এই তিথির পরের প্রথম জোয়ারের জলে স্নান করলে সকল পাপ মোচন হয়, মনোবাসনা পূর্ণ হয় এবং পরিবারে শান্তি আসে।

তাই স্নানের আগে ভক্তরা মন্দিরে গিয়ে মানত পরিশোধ করেন, পাপমুক্তির জন্য প্রার্থনা করেন, তারপর দল বেঁধে সাগরে নেমে স্নান সারেন। কেউ সন্তানের মঙ্গল চাইলেন, কেউ ব্যবসায় উন্নতি, কেউবা পরিবারের সুস্থতা।

খুলনা থেকে আসা এক বয়স্ক পুণ্যার্থী বলেন, "৩০ বছর ধরে আসছি। এই সাগরের জলে স্নান না করলে মনে হয় রাস উৎসবই হলো না। মনটা হালকা হয়ে যায়, মনে হয় ভগবান সব পাপ ধুয়ে দিলেন।"

এই উৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, সুন্দরবন রক্ষারও একটা বড় পরীক্ষা। ১০ হাজার মানুষের আনাগোনায় যাতে বনের ক্ষতি না হয়, সেজন্য বন বিভাগ ছিল কঠোর।

পলিথিন ও প্লাস্টিক বর্জন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, হরিণ শিকার বন্ধ এবং বনের ভেতরে আগুন না জ্বালানোর বিষয়ে বারবার মাইকিং করা হয়।

উৎসবকে ঘিরে সুন্দরবনে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসবস্থল ও আশপাশের বনের বিভিন্ন পয়েন্টে টহল দিয়েছেন। সাগরে চলাচলকারী প্রতিটি লঞ্চ, ট্রলার ও নৌকাকে নির্দিষ্ট রুট মেনে চলতে বাধ্য করা হয়। পাশাপাশি দস্যু দমন ও বন্যপ্রাণী শিকার রোধেও ছিল কঠোর নজরদারি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, "এ বছর রাস পূজায় প্রায় ১০ হাজার তীর্থযাত্রী উপস্থিত হন। ২৪ (মঙ্গলবার) সূর্যোদয়ের সময় সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই উৎসবের।"

তিনি আরও বলেন, "খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মতো করে নিয়ম মেনে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা নির্দিষ্ট রুট দিয়ে গন্তব্যে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।"

পুণ্যস্নান শেষে এখন ফেরার পালা। সাগরপাড়ে সারি সারি লঞ্চ আর ট্রলার অপেক্ষা করছে পুণ্যার্থীদের নিয়ে ফেরার জন্য। বন বিভাগ জানিয়েছে, শেষ পুণ্যার্থী নিরাপদে সুন্দরবন ছেড়ে না যাওয়া পর্যন্ত তাদের টহল ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

২০০ বছরের এই ঐতিহ্য আবারও প্রমাণ করলো ধর্ম, প্রকৃতি আর মানুষের মিলনেই টিকে আছে সুন্দরবনের দুবলার চরের রাস উৎসব।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ