৯ অগ্রাহায়ণ ১৪৩৩ , সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

চিতলমারীর ইউএনও খাদিজা আক্তারের বদলি, বাগেরহাটে বিদায় সংবর্ধনা

অরুন কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট 

প্রকাশ: ১৭:৪০,২৩ নভেম্বর ২০২৬

চিতলমারীর ইউএনও খাদিজা আক্তারের বদলি, বাগেরহাটে বিদায় সংবর্ধনা

ছবি: নিউজমিশন২৪

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। এ উপলক্ষে গতকাল বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনও খাদিজা আক্তারকে শুভেচ্ছা ও বিদায় জানান।

জানা গেছে, খাদিজা আক্তার ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, ঢাকায় সহকারী ভূমি সংস্কার কমিশনার হিসেবে যোগদান করবেন।

তিনি ০৫ এপ্রিল ২০২৬ তারিখে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিদায় অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।

শহীদ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ