১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ , রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:৪০,২৮ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বিদায়, তবুও দুই বিভাগে সেরা মাহি

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। বিশ্বসুন্দরীর মুকুট ছোঁয়ার মূল দৌড়ে সেরা ৩০-এ জায়গা না পেলেও খালি হাতে ফেরেননি তিনি। মূল প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও দর্শকদের ভালোবাসা ও ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার মুকুট ঠিকই জিতে নিয়েছে বাংলাদেশ।
 
সুইমস্যুট ও ইভনিং গাউন-এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে লাল-সবুজের এই প্রতিনিধি। পাশাপাশি, ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন মাহি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় উঠে আসেন তিনি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন মাহি, যার সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।

তার এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে বেশ প্রশংসা পায়। শেষ পর্যন্ত সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্যের হাসি হাসেন তিনি।


শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সুখবর ভাগ করে নেন মাহি। তার ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন-দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।

বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলেই মনে করেন তিনি। 

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন মাহি।

শহীদ

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের
অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ
বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
ইরানের ফের দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
রাজধানীতে আবারও বাসে আগুন
গাজী নজরুলের বিষয়ে যা জানাল জামায়াত
মিষ্টির পদত্যাগ গ্রহণ করে আসন শূন্য ঘোষণা
২০০৫ থেকে ২০২৬: আর্জেন্টিনার হয়ে মেসির সেরা ১০ মুহূর্ত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ দন্ত চিকিৎসক নিহত
শেরপুরের গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম সংগ্রহেই ৩০০ মানুষের জীবিকা
সরকারি হাসপাতালে আট মাসে বেড়েছে ৩ হাজার ৪৮ শয্যা
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
হঠাৎ কেন উধাও উত্তরায় লাইভ করা চীনা ভ্লগাররা
শত শত কোটি টাকা হাতিয়ে উধাও Del Monte!
৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ